স্বপ্ন পূরণে ৫০ বছর বয়সে জবির ভর্তি পরীক্ষায় তপু

বয়স কোনো বাধা না, প্রবল ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর আগাতে সাহায্য করে। বলছিলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগত তাওহিদর রহমান তপুর কথা। তার বয়স আনুমানিক ৫০ এর কাছাকাছি।
 
আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ভর্তি পরীক্ষা দিতে আসলে দেশ রূপান্তর পত্রিকায় ক্যামেরবন্দি হন তপু। তাওহিদুর রহমান তপুর জন্মস্থান নওগাঁ। তিনি নওগাঁ থেকেই এসএসসি ও এইচএসসি পাস করেন।

পরীক্ষা দিতে আসা তাওহিদুর বলেন, ‘আমি অনেক দিন মানসিক অসুস্থ ছিলাম। আমি গত বছর এইচএসসি পাস করি। আর আজকে জবিতে পরীক্ষা দিতে এসেছি। আমার ইংরেজি প্রস্তুতি তেমন ভালো না। তাও চেষ্টা করব।’

তিমি আরও বলেন, ‘যদি এইবছর জগন্নাথে চান্স না হয়, গত বছর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে আমি আবার পরীক্ষা দিব। তাছাড়া আমি রাবি কিংবা জাবিতে চান্স নিবোই ইনশাআল্লাহ।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কি করবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এইখানে চান্স হলে আমি জগন্নাথেই পড়ব।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। ভর্তি পরীক্ষায় মোট ৭৮৫টি আসনের জন্য ৪২ হাজচার ৯৭৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এরমধ্যে একজন তাওহিদুর রহমান তাওহিদ। তিনি স্বপ্ন পূরণ করতে এই বৃদ্ধ বয়সেও পরীক্ষা কেন্দ্রে এসে হাজির পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য।