অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ১৩৪৭

গত ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৮৭০ জনসহ মোট ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে ২০ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল ছাড়াও ২টি ম্যাগজিন, ৩টি ছুরি, ২টি রামদা ও ৩টি হাতুড়ি জব্দ করা হয়েছে।

সবশেষ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৫০৯ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।