লাল শাড়ী পরিয়া কন্যা, ও কন্যা কাইন্দো না, কন্যা মন দিলানাসহ জনপ্রিয় অসংখ্য সব গানের স্রষ্ট্রা সঙ্গীতশিল্পী সোহাগ। এমনসব গানের মাধ্যমে সারাদেশসহ বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সোহাগ। ২০০৫ সালে ‘রক্ত আলতা পায়’ শিরোনামে সোহাগের একক গানের অ্যালবাম বের হয়। সেই অ্যালবামের একটি গান লাল শাড়ী পরিয়া কন্যা গানটি জনপ্রিয় হয়। সেই সময় ওই গানের অ্যালবামের প্রায় ৩০ লাখ ক্যাসেট বিক্রি অডিও ইন্ড্রাস্ট্রিতে ব্যাপক সারা ফেলে। বর্তমানে তিনি দেশ ও দেশের বাইরে স্টেজ পারফরমেন্স নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
ভক্তদের জন্য এ বছর ভালোবাসা দিবসে নতুন চমক ছিল সোহাগের। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবসে ইতালি প্রবাসী গীতিকার আরিফ শেখের লেখা ও সুরে নিজের সংগীত আয়োজনে ‘তোমাকেই যেন পাই’ শিরোনামে নতুন গান নিয়ে এসেছেন শিল্পী সোহাগ। সোহাগের ইউটিউব চ্যানেল ‘ভয়েজ অফ সোহাগ’ এ প্রকাশিত হয়েছে ‘তোমাকেই যেন পাই’শিরোনামের এই গানটি।
এই গানের ব্যাপারে গানটির গীতিকার ও সুরকার আরিফ শেখ বলেন, ‘আমি গানটি সোহাগের জন্যই মূলত লিখেছি। তার গায়কীর সাথে কোন গান মিলবে সেটা মাথায় রেখেই গানটি লেখা। সোহাগ গানটি দারুণভাবে গেয়েছে। আশা করছি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
এ গান প্রসঙ্গে সোহাগ বলেন, ‘শেখ আরিফের সুর ও লেখায় গানটি আমি গেয়েছি। শেখ আরিফ ভাই গানটি অসাধারণ লিখেছেন ও সুর করেছেন। আশা করছি স্রোতাদের গানটি ভালো লাগবে। ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত হওয়ার কারণে এখন শুধু অডিও রিলিজ হবে। অল্প কয়েকদিনের মধ্যে গানটির ভিডিও “ভয়েজ অফ সোহাগ” ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আশা রাখি এই গানের মাধ্যমে শ্রোতারা পুরোনো সোহাগকে ফিরে পাবেন। শ্রোতাদের বলতে চাই তারা যেন সুস্থ ধারার বিশুদ্ধ গান শুনেন।