ফেনীতে শমসের গাজী চর্চা কেন্দ্রের কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক কাজী মোস্তাক গাউছুল হককে আহ্বায়ক, মোহাম্মদ ওমর ফারুক, ইকবালুল সাদিক ভূঞা, সাইদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, আবিদুর রহমান, সৈকত ইকবাল ও হাফিজ আহমেদ মিলনকে যুগ্ম সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই কমিটির আত্মপ্রকাশ করে ‘শমসের গাজী চর্চা পরিষদ’।
কমিটির অন্য সদস্যরা হলেন কবি সফিউল হক, সৈয়দ আছিব উদ্দীন হায়দার, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মামুনুর রশিদ, নাজিম সৌরভ, কবি ফজলুল মল্লিক, নাজিম, বাবুল চন্দ্র সাহা, আব্দুল্লাহ মো. হাসান, রফিকুল,ইসলাম কিরন, মো. নুরুল করিম,শাফায়াত জামিল, হক এনামুল, সাংবাদিক হাবীব মিয়াজী, সালেহা রিফা, মালিহা আক্তার, জান্নাতুল ফেরদৌস নিঝুম, ফারহানা ইয়াসমিন, সালেহ উদ্দীন সিফাত, মুনতাসির মাহমুদ, কবি মোস্তফা মুহিত, মীর হোসাইন নাহিদ, সাংবাদিক রাসেদুল হাসান, সাংবাদিক শরীফ ভূঞা, ইকবাল আহমেদ চৌধুরী, ইয়াসির আরাফাত চৌধুরী, আজিমুল ইসলাম, নিশাদ আদনান, সুমন চৌধুরী, এস এম ইব্রাহীম সোহাগ।
এতে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাজশাহী বিশ্ববিদ্যায়ের প্রোভিসি প্রসেফর ড. মাইন উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দীন সবুজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম আবদুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার নুর মোহাম্মদ আজমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলিসের শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির এ কে এম শামসুদ্দীন, কবি জাকির আবু জাফর, দিদারুল আলম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মেসবাহ উদ্দীন সাঈদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দীন আলাল, আ ন ম আব্দুর রহীম, প্রকৌশলী শাহ আলম বাদল, সাংবাদিক বোরহান ফয়সাল, সাংবাদিক আব্দুর রহীম, সাংবাদিক শাহাদাত হোসাইন, সাংবাদিক আরিফুল আমিন রিজভী, সাবেক ছাত্রনেতা রাসেদুল হাসান রানা, তৌহিদুল ইসলাম শাহীন যুক্তরাজ্য প্রবাসী, তারেক মাহমুদ, অধ্যক্ষ একরামুল হক, লায়ন মোর্শেদ হোসেন, কবি হেলাল শাহাদাত ও শাহ ওয়ালিউল্লাহ মানিক।