অপারেশন ডেভিল হান্টে সারা দেশে গ্রেপ্তার ৩৮৯

‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৭৫১ জনসহ মোট ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় তৈরি কুড়াল জব্দ করা হয়েছে।