সাংস্কৃতিক ফোরামের সম্মাননা পেলেন পিপি নুরুল আলম চৌধুরী

রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটারফলের রোটারিয়ান পিপি নুরুল আলম চৌধুরী কিরণ সন্দিপনা কেন্দ্রিয় সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ কর্তৃক ‘২১ স্মারক সম্মাননা ২৫’ পেয়েছেন। এতে ক্লাবের সদস্যরা আনন্দিত ও অভিভূত।

সন্দিপনা কতৃপক্ষের পক্ষে চট্টগ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ব একুশে পদক প্রাপ্ত ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ক্লাবের উপদেষ্টা নুরুল আলম চৌধুরী কিরণের হাতে এই পদক তুলে দেন। এজন্য রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটারফলের পক্ষ থেকে সন্দিপনা কেন্দ্রিয় সাংস্কৃতিক ফোরাম, বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী রৌশন আরা, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি নুরুল ইসলাম এবং রোটারি ক্লাব অব ওয়াটার ফলের প্রেসিডেন্ট ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।