বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বাপাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) পদে যোগদান করেছেন প্রকৌশলী মো. রফিকুল ইসলাম চৌবে। গত ১১ ফেব্রুয়ারি তিনি এ পদে যোগ দেন। এ পদে যোগদানের আগে তিনি প্রধান প্রকৌশলী (পুর) মনিটরিং হিসেবে কর্মরত ছিলেন।
প্রকৌশলী মো. রফিকুল ইসলাম চৌবে ১৯৯১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে পাউবোর সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগ দেন। পরে তিনি উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী পদে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কর্মকালে বিশ^ব্যাংক ও এডিবির সাহায্যপুষ্ট প্রকল্পসহ বোর্ডের পরিকল্পনা, নকশা ও মাঠপর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি