নাটোরের সিংড়ায় "অপারেশন ডেভিল হান্ট' অভিযানে যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিফাত মাহমুদ পিয়াস, পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও লালোর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ ও ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক তিনটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।