সিংগাইরে একাডেমি চান জাবেদ

মানিকগঞ্জের সিংগাইরে ক্রিকেট একাডেমি করতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাবেদ ওমর বেলিম গোল্লা।

মানিকগঞ্জের সিংগাইরে স্কুলের খুদে শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেটসামগ্রী বিতরণকালে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাবেদ ওমর বেলিম গোল্লা এ কথা বলেন। ক্রিকেটসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন সিংগাইরের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ‘দ্য প্লাস্টিসিটি’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।

জাভেদ ওমর বেলিম বলেন, একজন সাধারণ বাচ্চা সেও খেলতে চায়। কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। ওদের বিকাশের জন্য সামান্য সামগ্রীই যথেষ্ট। এখন বাচ্চাদের বাবা-মাও সন্তানদের মোবাইল দিয়ে বসিয়ে দেয়। মোবাইল আসক্তি থেকে বের করে খেলাধুলায় যুক্ত হলে মেধা বিকাশ হবে। এই ক্ষুদ্র প্রয়াসে সমাজ সেবামূলক বিভিন্ন ভালো কাজগুলো করে যেতে চাই।

এ সময় আরও বক্তব্য রাখেন, ‘দ্য প্লাস্টিসিটি’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা মো. মিজানুর রহমান, মর্নিং গ্লোরি মডেল স্কুলের পরিচালক মো. ফারুক আহমেদ, জেনিথ কিন্ডার গার্টেনের পরিচালক মো. আমিনুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিংগাইর প্রতিনিধি ও সিংগাইর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম তানভীর।