ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দীপ্তি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআই অলিম্পিয়াড ২০২৫’। অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হবে আগামীকাল থেকে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। অলিম্পিয়াডের অ্যাসেসমেন্ট চলবে ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত এবং এআই অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল ।
গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর ও মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. শেখ মো. আল্ল্যাইয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দীপ্তি) নির্বাহী পরিচালক ও এ আই অলিম্পিয়াড ২০২৫-এর আহ্বায়ক রথীন্দ্রনাথ দাস।