দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও দুর্দান্ত ইনিংস খেললেন উইল ইয়ং। ৩৪.২ ওভারে আবরার আহমেদের বলে সুইপ শটে এক রান নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি। বনে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান। বিদেশের মাটিতে এটি তার চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি।
শুরুর দিকে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না ইয়ং। একের পর এক সঙ্গী হারালেও ধৈর্য ধরে খেলে গেছেন তিনি। ধাপে ধাপে ইনিংস গড়ার পাশাপাশি প্রতিপক্ষের বোলিং আক্রমণের বিপক্ষে পাল্টা জবাব দিয়েছেন।
তার এই শতকের ওপর ভর করেই শক্ত অবস্থানে পৌঁছেছে নিউজিল্যান্ড। এখন দেখার বিষয়, তিনি দলকে কতদূর এগিয়ে নিতে পারেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৩ উইকেটে ১৮৩। ১১১ বলে ১১ চার ও ১ ছক্কায় ১০৩ রানে ইয়াং ও ৫৩ রানে অপরাজিত আছেন টম লাথাম।