সারা দেশে ডেভিল হান্টে আরও ৫৩২ জন গ্রেপ্তার

ঢাকাসহ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও অন্যান্য অপরাধে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।  সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারের পাশাপাশি এই সময়ে ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।