জসনস, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড সোল্ডারস, পেনটিনসহ বিভিন্ন নামিদামি কোম্পানির নকল কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুধবার রাজধানীর বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এসব নকল পণ্য জব্দ করা হয়।
অভিযান শেষে বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম বলেন, গোপন সংবাদে বংশালের পেয়ালাওয়ালা মসজিদসংলগ্ন ৫৮ তৃতীয়তলায় একটি নামবিহীন নকল কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ না করে নকল কসমেটিকস উৎপাদন করে আসছিল। প্রতিষ্ঠানটিতে সানসিল্ক, ডাভ, পেনটিন, হেড অ্যান্ড সোল্ডারস শ্যাম্পু, প্যারাসুট বেলিফুল, সেসা, নবরতœ, ইমামি ৭ ইন ১ হেয়ার অয়েল, জনসন বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিন হেয়ার টনিকসহ দেশি-বিদেশি কসমেটিকস মজুদ পাওয়া যায়। এসব পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুতকৃত মালামাল এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালসহ নিম্নমানের কাঁচামাল পাওয়া যায়। বিজ্ঞপ্তি