অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৬ (মিরপুর) জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ অভিযানে লাভলি ইন্টারন্যাশনাল, বাসা-৯, লাইন-১১, ব্লক-এ, মিরপুর-১০, ঢাকার পাঁচটি স্টার বার্নার, আবাসিক দুই ডাবল চুলা ও একটি হার্ডডিস্ক ্রজব্দ করা হয়েছে, যার লোড ২২৭ ঘনফুট। একই সঙ্গে গ্রাহককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মিরপুর পুলিশ ক্যাফে রেস্তোরাঁ, মিরপুর মডেল থানা, মিরপুর-২, ঢাকার ১১টি স্টার বার্নার ও আবাসিক তিন ডাবল চুলা এবং দুটি গ্রিল জব্দ করা হয়েছে, যার লোড ৬৩৩ ঘনফুট। একই সঙ্গে গ্রাহককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মিরপুর মেট্রো বেকারস, মিরপুর মডেল থানা, মিরপুর-২, ঢাকার পাঁচটি স্টার বার্নার ও দুটি গ্রিল, যার লোড ২২৫ ঘনফুট; প্রিয়জন আবাসন লিমিটেডের গ্রাহক আব্দুর রউফ ভুইয়া গং, ২০৬/১ আহমেদনগর, পাইকপাড়া, মিরপুর, ঢাকার বকেয়ার কারণে বিচ্ছিন্নকৃত রাইজার থেকে অবৈধভাবে ৩৯ ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় ৭৫ হাজার টাকা জরিমানা করে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া রেগুলার ওয়াশিং প্ল্যান্ট, প্লট-২১, রোড-২, ব্লক-কে, সেকশন-২, রূপনগর শি/এ, মিরপুর, ঢাকার গ্রাহককে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা এবং সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। ওই চারটি স্থাপনায় অবৈধ গ্যাস ব্যবহারকারী থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিজ্ঞপ্তি