বঙ্গতে হলিউড সিনেমা

বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো ওটিটি প্লাটফর্ম বঙ্গ। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টকে সঙ্গে নিয়ে জনপ্রিয় ওটিটি প্লাটফর্মটি খুব শিগগিরই নিয়ে আসছে হলিউডের সেরা কিছু ব্লকবাস্টার সিনেমা। 

বঙ্গ ও সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের যৌথ এ উদ্যোগ বাংলাদেশের দর্শকদের দেবে আন্তর্জাতিকমানের বিনোদনের স্বাদ।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক সিনেমার সঙ্গে দেশি সংস্কৃতির সংমিশ্রণে এই কোলাবোরেশন দর্শকদের দেবে  অন্যরকম এক অভিজ্ঞতা। নতুন এ উদ্যোগ ভালো মানের বিনোদনের চাহিদা পূরণ করবে বলে মনে করছেন অনেকে। 

বঙ্গ বলছে, সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সাথে এই কোলাবোরেশনে আইকনিক হলিউড ব্লকবাস্টার, টাইমলেস ক্ল্যাসিক ও আরও অনেক কন্টেন্ট আসছে। এগুলো বঙ্গের দর্শকপ্রিয়তা আরও বাড়াবে।

বঙ্গতে দর্শকরা স্বল্প মূল্যে ইংরেজি ভাষায় হলিউডের সেরা অ্যাকশন, কমেডি, অ্যাডভেঞ্চার, রোম্যান্স, ও অ্যানিমেটেড সিনেমাগুলো দেখতে পারবেন।

যেমন- ভেনম: দ্য লাস্ট ড্যান্স, ২১ জাম্প স্ট্রিট, ব্যাড বয়েজ, মেন ইন ব্ল্যাক, এঞ্জেলস এন্ড ডিমনস, ক্লাউডি উইথ এ চ্যান্স অফ মীটবলস ইত্যাদি। 

প্রসঙ্গত, বঙ্গ’র উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সাথে কোলাবোরেশনে শার্ক ট্যাংক বাংলাদেশ, যা সারা দেশের দর্শকদের, বিশেষ করে উদ্যোক্তাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।