ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের উত্তেজনা দেখা দিয়েছে। তবে একপক্ষকে পুলিশ ধাওয়া দিলে পরিস্থিতি সংঘর্ষের দিকে যায়নি।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৪টার পর এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। তবে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশার (ধানমন্ডি জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, বিকাল ৪টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।