রোহিত শর্মার ওয়ানডে অভিষেক হয় ২০০৭ সালের জুনে। রোহিতের পরে ২০০৮-এ এই ফরম্যাটে অভিষেক বিরাট কোহলির। তবে ওয়ানডেতে ১১০০০ রানের মাইলফলক ছুঁলেন রোহিত কোহলি করার প্রায় ৬ বছর পর।
বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে বৃহস্পতিবার রোহিত খেলতে নেমেছিলেন ১০৯৮৮ রান নিয়ে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১২ রানে পৌঁছলে রোহিত ছুঁয়ে ফেলেন ১১০০০ রানের মাইলফলক। রোহিত ১১ হাজারের মাইলফলক ছুঁলেন ২৬১তম ইনিংসে।
সবচেয়ে দ্রুততম সময়ে ১১ হাজার রান করার কীর্তিটা রোহিতের সতীর্থ কোহলিরই। তিনি নিজের খেলা ২২২তম ইনিংসে এই কীর্তি গড়েছিলেন ২০১৯ সালের জুনে পাকিস্তানের বিপক্ষে।
রোহিতের আগে অভিষেক হলেও কোহলির চেয়ে কম ইনিংস খেলেছেন। রোহিত ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট করতেন মিডল অর্ডারে। তবু দ্বিতীয় দ্রুততম সময়ে ১১ হাজার রানের কীর্তি গড়লেন রোহিত।
ওয়ানডে ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁলেন রোহিত। এই তালিকায় তিনি চতুর্থ ভারতীয়। তার আগে ভারতের হয়ে ওয়ানডেতে অন্তত্য ১১ হাজার রান করা তিনজন হলেন - শচীন টেন্ডুলকার (১৮৪২৬), কোহলি (১৩৯৬৩), সৌরভ গাঙ্গুলী (১১৩৬৩)।
শেষ পর্যন্ত রোহিত আউট হন ৪১ রান করে। তাতে রোহিতের ওয়ানডেতে রান হলো ১১০২৯।