উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো রাউন্ডের ড্র হয়েছে আজ। সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে ড্র অনুষ্ঠিত হয়।
লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। তাই শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দুটি দলের নাম জেনে যায় ক্লাবগুলো। ওই দুই দলের কোনটিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে ড্রতে, সেটিই নির্ধারিত হয়েছে আজ।
এরপর আর কোন ড্র হবে না। এরপর কে কোন পথে ফাইনালে যেতে পারে, তা নির্ধারিত হয়ে গেছে আগেই।
শেষ ষোলোর লাইনআপ
লিভারপুল-পিএসজি
বার্সেলোনা-বেনফিকা
আর্সেনাল-ভিএসভি
ইন্তার মিলান-ফিয়েনুর্দ
আতলেতিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ
বায়ার লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ
লিলে-বরুসিয়া ডর্টমুন্ড
অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুজ