ঢাকায় সিনেমার প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেন।
গনমাধ্যমকে লামিয়া জানিয়েছেন, ‘জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। একদল সন্ত্রাসী মিলে তার পা ভেঙে দিয়েছে, কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় এসেছেন তিনি।’এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই?
তিনি আরও লেখেন, আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।