স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রবিবার রাতে বনশ্রী ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর রাত ১টায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, কয়েকদিন ধরে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সোশ্যালে ভাইরাল হয়েছে। এসব বন্ধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে আমরা দেখিনি। আজও মোহাম্মদপুর, বনশ্রী, ধানমন্ডিতে ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ছিল। কেউ বাসা থেকে বের হতে নিরাপদবোধ করছে না, মানুষ আতঙ্কবোধ করছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা।
এ সময় তারা ‘জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।