সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ হয়েছে নারী-শিশুসহ অন্তত ৭ জন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নালিয়াশুর এলাকার নোয়াব আলীর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলো জিসান (২০), সোলেমান (১৮), শিল্পী (৪০) তার ছেলে সজীব (৭), হালিমা আক্তার (৪০), আমেনা বেগম (৬০) ও সুজাত মোল্লা (২৭)। তারা সবাই পরস্পর আত্মীয় বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানায়, সন্ধ্যায় বাড়িতে আসা অতিথিদের বিদায় জানাতে পরিবারের সদস্যরা বাইরে যায়। এ সময় তালাবদ্ধ একটি কক্ষ থেকে গ্যাসের গন্ধ পায় তারা। এর কিছুক্ষণ পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটলে আশপাশে থাকা শিশু-নারীসহ ৭ জন দগ্ধ হয়।