চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু করেও উইকেট হারাল বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে ২৪ রান করে ক্যাচ তুলে দিলেন তানজিদ হাসান। ২৪ বলে দুটি চার ও একটি ছক্কা এসেছে তার ব্যাট থেকে।
ব্যাটিংয়ে আগ্রাসী মেজাজে থাকা তানজিদ ব্রেসওয়েলের দ্বিতীয় বলেই বড় শট খেলতে চেয়েছিলেন। তবে মিডউইকেটে দাঁড়িয়ে থাকা কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। তার ইনিংসে ছিল এক চারের পাশাপাশি দুটি ছয়।
ব্রেসওয়েল পাওয়ারপ্লেতে আরও একবার প্রভাব বিস্তার করলেন। ওডিআইতে পাওয়ারপ্লেতে দারুণ বোলিং করা এই স্পিনার এখন পর্যন্ত ৮০ বলের মধ্যে মাত্র ৩.৬৭ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন। এই সময়কালে তার বোলিং গড় মাত্র ৮.১৬, যা তার কার্যকারিতা স্পষ্টভাবে তুলে ধরে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ এসেই মেরেছেন ছক্কা। তিনি ৮ বলে ১১, অন্য প্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৮ বলে ২২ রানে অপরাজিত আছেন।