রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে আগুন লাগার পর গত চার ঘণ্টার চেষ্টায়ও তা নিয়ন্ত্রণে আসেনি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কানন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মুহূর্তেই ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়িঘর, রিসোর্ট ও রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তবে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
বেলা ১টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। একটি রিসোর্টের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি