বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক গোষ্ঠী তাকাফুল মৃত্যু দাবির চেক প্রদান

সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রয়াত অতিঃ ব্যবস্থাপনা পরিচালক এম. এ. রব খানের অকাল মৃত্যুতে গ্রুপ বীমা ও অন্যান্য সার্ভিস বেনেফিটসহ ৳৪৫,৬০,৩৫৪ (পঁয়তাল্লিশ লাখ ষাট হাজার তিনশত চুয়ান্ন) টাকার চেক কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী তার পরিবারের নিকট হস্তান্তর করেন।

এসময়ে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, এইচআর বিভাগের প্রধান মো. সফিকুল ইসলাম, স্মার্ট-আমানাহ প্রকল্প প্রধান মো. মিরাজ ভূইয়া, স্মার্ট-ড্রিম প্রকল্প প্রধান মো. ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে স্ট্রোক জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান এম. এ. রব খান ইন্তেকাল করেন।