বাংলাদেশ নারী ফুটবল দল আজ (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আমিরাতে পৌঁছায় তারা।
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলবে। যার প্রথমটি খেলতে কালই মাঠে নামবেন বাংলাদেশের মেয়েয়া। দ্বিতীয় ম্যাচ হবে ২ মার্চ।
আফিদারা দেশ ছাড়ার আগেই সাবিনা-কৃষ্ণারা বাফুফে ভবন ত্যাগ করেছেন। আমিরাত থেকে জাতীয় দল ফেরার আগ পর্যন্ত ক্যাম্প বন্ধ থাকবে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আগেই জানিয়েছিলেন, আমিরাত থেকে দল ফেরার পর সাবিনারাও ক্যাম্পে আসবেন এবং অনুশীলনে ফিরবেন।
৩ মার্চ বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।