বৃষ্টিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টস বিলম্ব

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা হাইভল্টেজ ম্যাচ। তবে রাওয়ালপিন্ডিতে ম্যাচ মাঠে গড়ানোর আগেই বাগড়া দিয়েছে বৃষ্টি।

বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। পুরো মাঠ কভারে ঢাকা রয়েছে। এখনও হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি।

গ্রুপ 'বি' তে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুই দলই। প্রোটিয়ারা ১০৭ রানে হারায় আফগানিস্তানকে। আর ইংল্যান্ডের বিপক্ষে ৩৫২ রান তাড়া করে জেতে অস্ট্রেলিয়া।