স্থানীয় সরকার মূলত জাতীয় সরকারের সহযোগী: মাসুদ তালুকদার

বিএনপির চেয়ারপারেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, স্থানীয় সরকার মূলত জাতীয় সরকারের সহযোগী। তাই নির্বাচিত জাতীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করা উচিত। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কথা বলছেন, বিষয়টি না বুঝেই তারা বলছে। দেশকে সঠিক পথে নিতে হলে এ ধরনের হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলিম মিন্টু, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। মাসুদ তালুকদারের সফর সঙ্গী ঢাকা হাইকোর্টের আইনজীবী অ্যাড. হারুন অর রশিদ, অ্যাড. আবুল কালাম খান।

মাসুদ তালুকদার আরও বলেন, রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে। বিলম্বে হলেও অন্তর্বর্তীকালীন সরকারের বোধোদয় হয়েছে। একারণে গতকাল নির্বাচন কমিশনার অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। সুষ্ঠু ও নিরপে নির্বাচন হলে জনগণ অবশ্যই বিএনপির প্রতি আস্থা রাখবে এবং সরকার গঠনে সহযোগিতা করবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেকোনও সমস্যা মোকাবেলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।

পরে অতিথিবৃন্দ সৈয়দপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন শেখ সাদ কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর বিএনপি নেতৃবৃন্দ দিনাজপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা করেন।