মোহাম্মদপুর হাউজিং এস্টেট ডি টাইপ কলোনি কল্যাণ সমিতির ফ্ল্যাট বরাদ্দ প্রদানের জন্য মানববন্ধন

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালেয়ে (নিচতলা), মোহাম্মদপুর হাউজিং এস্টেট ডি টাইপ কলোনি কল্যাণ সমিতি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শান্তিপূর্ণ অবস্থান, মানববন্ধন কর্মসূচি পালন করে। জনসংহতিতে শুরুতেই সমিতির সম্মানিত সভাপতি মরগুব আহমেদ নাজম উদ্দীন মূল্যবান বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে মোহাম্মদপুর হাউজিং এস্টেট ডি টাইপ কলোনি কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত এই শান্তিপূর্ণ অবস্থান, মানববন্ধন ও জনসংহতিতে উপস্থিত হয়ে এই কর্মসূচিকে সফল করবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে জাতির বিবেক প্রিয় সম্মানিত সাংবাদিকবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের মূল্যবান সময় ব্যয় করে এই কর্মসূচিকে সফল করবার জন্য। এই কর্মসূচিতে সম্মতি জানানোর জন্য সমিতির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

এই সমিতির অন্যান্য নেতৃবৃন্দ মধ্যে আরো বক্তব্য রাখেন সমিতির সদস্য আনোয়ার কামাল, ননীগোপাল দত্ত এবং কলোনির অন্যান্য সদস্যবৃন্দ। তাদেরকে দ্রুত ফ্ল্যাট বরাদ্দ প্রাপ্তি নিশ্চয়তার জন্য জোরালো বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসিরের ভুয়সি প্রশংসা করেন এবং তাকে একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি বলে অভিমান ব্যক্ত করেন। তারা দ্রুত এই প্রকল্পটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অভ্যন্তরে আওয়ামী দোসরদের থেকে মুক্ত করে প্রকল্পটি কে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখার জোর দাবি জানান। বর্তমান চেয়ারম্যানও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওয়ামী দোসর এই দুষ্টচক্র বা তার কথিত বক্রচক্রের বিষয়টি তাদের সঙ্গে কথা প্রসঙ্গে জানান। 

বৈষম্য নিরসনের মাধ্যমে তাদেরকে দ্রুত ফ্ল্যাট বরাদ্দ প্রদানের জন্য নিম্নোক্ত দাবি পেশ করা হয়ঃ 
০১। আবেদনকৃত প্রত্যেক বসবাসকারীর নামে (২৮৮টি পরিবার) ফ্ল্যাট বরাদ্দ প্রদান করা। 

০২। ফ্ল্যাটের মোট মূল্যের ১ম ৫০% অর্থ ৪ (চার) বৎসরের পরিবর্তে ৮ (আট) বৎসরের কিস্তিতে এবং বাকি ৫০% অর্থ ১৬ বৎসরের মাসিক কিস্তিতে প্রদানের অনুমোদন। 

০৩। পুরাতন ভবন ডি-৫ হতে ডি-৮ পর্যন্ত ৪টি ভবনের অবস্থান ছিল দোলনচাঁপা প্রকল্প এলাকায়। বৈষম্য দূর করে উক্ত ভবন গুলোর পূর্বতন বাসিন্দা/আবেদনকারীদের দোলনচাঁপা প্রকল্প এলাকার ফ্ল্যাট বরাদ্দের ব্যবস্থ্য করা। 

০৪। বাইতুস সুজুদ জামে মসজিদ (ডি-টাইপ কলোনী) প্লট নং- এম/১-এ, নুরজাহান রোড, মোহাম্মদপুরের মসজিদটি ভবিষ্যতে প্রকল্পে বসবাসকারী বরাদ্দ প্রাপকগণের ইবাদত এর সুবিদার্থে প্রকল্পে অর্ন্তভ‚ক্তির ব্যবস্থা গ্রহণ। 

০৫। জাগৃকের আওতাধীন মোহাম্মদপুরে দোলনচাঁপা ও কনকচাঁপা প্রকল্পের দোলনচাঁপা অংশের অবৈধভাবে গত ফ্যাসিস্ট রিজিমের দোসর (আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,  যা অত্র এলাকায় আওয়ামী পল্লী নামে ব্যাপকভাবে পরিচিত) সহ সকলকে অবৈধভাবে দোলনচাঁপা প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। যাদের প্রায় প্রত্যেকেরই রাজউক ও জাগ্বকের অধীন বিভিন্ন প্রকল্পে একাধিক ফ্ল্যাট ও প্লট বরাদ্দ আছে। এই সমস্ত অবৈধ ফ্ল্যাট দোলনচাঁপা প্রকল্পের বাতিল করার জোর দাবী জানানো হয়।