বিজয়নগরে আ. লীগ নেতা হারিছুর রহমান গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হারিছুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ভাঙার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাজী হারিছুর রহমান বিজয়নগর উপজেলার উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কাজী ফেরু মিয়ার ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।