পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ, তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, নূর মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৫৪২ কোটি টাকা উপার্জন ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্থ সূত্রে জানা যায়, স্ত্রীসহ নূর মোহাম্মদ দেশত্যাগের চেষ্টা করছেন। অনুসন্ধান কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুজনের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।