নগরের বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফখরুল ইসলাম (৩০), মো. শাহীন (১৯), মো. মানিক ওরফে রিয়াদ (২৮) এবং মো. জাহাঙ্গীর (৩৬)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে হওয়া গত ১৮ ফেব্রুয়ারির একটি মামলা রয়েছে। পরবর্তী ব্যবস্থা নিতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নগরের বারিকবিল্ডিং এলাকায় দুর্ধর্ষ ছিনতাই চক্রের দলনেতা মেহেদী হাসান ও মনির হোসেনকে ধরতে গেলে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তাদের সহযোগীরা। পরে ঘটনাস্থল থেকে তারেক, জুয়েল ও রবি নামে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।