মির্জা ফখরুলের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যান ফরাসি রাষ্ট্রদূত। সেখানে তিনি ফখরুলের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন।

বৈঠকে মহাসচিবের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। রাষ্ট্র্রদূতের সঙ্গে ছিলেন দূতবাসের রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক।

পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ফ্রান্সের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচন, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূত আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা তা বলেছি।