বিএসবিসিএসের উদ্যোগ

পঞ্চম আন্তর্জাতিক বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২৮ ফেব্রুয়ারি

 ‘বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডির (বিএসবিসিএস) উদ্যোগে পঞ্চম আন্তর্জাতিক বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স-২০২৫ আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন খ্যাতিমান ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ডন এস ডিজন, ডিরেক্টর মেডিকেল অনকোলজি, রোড আইসল্যান্ড হাসপাতাল, আমেরিকা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বনামধন্য দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞ (মেডিকেল ও রেডিয়েশন অনকোলজিস্ট), ক্যানসার সার্জন, হিস্টোপ্যাথলজিস্ট, মেডিকেল ফিজিসিস্টসহ নবীন-প্রবীণ চিকিৎসকরা। এতে তারা ব্রেস্ট ক্যানসারের আন্তর্জাতিক চিকিৎসার বিভিন্ন বিষয় সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন ও মতবিনিময় করবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ক্যানসার বিশেষজ্ঞ এবং বিএসবিসিএসের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী। বিজ্ঞপ্তি