বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) যৌথভাবে গতকাল বুধবার ‘ঋড়ৎঃরভরবফ ঊফরনষব ঙরষং : ঊহযধহপরহম ঐবধষঃয ধহফ ঘঁঃৎরঃরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ঋঁঃঁৎব’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. নাজমা শাহীন ক্রুড অয়েলে পারদের উপস্থিতি সম্পর্কে বলেন, ‘ক্রুড অয়েল পরীক্ষায় পারদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে, যা পরিশোধন (রিফাইন) করেও দূরীভূত করা সম্ভব হচ্ছে না।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল তেলের বিভিন্ন প্যারামিটার নিয়ে পরীক্ষা করে দেখে যে, খোলা তেলের ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটারে প্রাপ্ত ফলাফল আদর্শ মানের সঙ্গে অনেক বেশি অসংগতিপূর্ণ।’
ড. নাজমা শাহীন আরও বলেন, ‘তেলের বিভিন্ন প্যারামিটারের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেখা যায় যে, নন-ব্রান্ডেড সয়াবিন তেলের সঙ্গে অন্যান্য তেল বা অপদ্রব্য সংমিশ্রণ করা হচ্ছে।’ বিজ্ঞপ্তি