গত ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরুর পর থেকে গ্রেপ্তারের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৭৪৩ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯১৪ জনসহ মোট ১ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি শুটারগান ছাড়াও একটি কার্তুজ ও ২টি চাকু জব্দ করা হয়েছে।