অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৪৩

সারা দেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা) আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯১৪ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৫৭ জন। গ্রেপ্তারকালে শুটার গান, কার্তুজ ও চাকু উদ্ধার হয়।