বাঁশখালীতে হা‌তির আক্রম‌ণে একজনের মৃত্যু

চট্টগ্রা‌মে‌র বাঁশখালীর পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হা‌তির আক্রম‌ণে আবু ছিদ্দিক (৪৫) না‌মে এক ব‌্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (২৮ ‌ফেব্রয়া‌রি ) সকাল  ১০টার দি‌কে নিহতের লাশ পাহা‌ড়ি এলাকা থে‌কে উদ্ধার ক‌রে স্থানীয় জনগণ। নিহত আবু ছিদ্দিক বাঁশখালীর পুইছড়ি ইউ‌নিয়‌নের পূর্ব পুইছড়ি বশিরা-বারি উম্মুল কোরআন মাদরাসার পশ্চিম পা‌র্শের বা‌সিন্দা । তার স্ত্রী ও  দুই মে‌য়ে র‌য়ে‌ছে ।

স্থানীয় সমাজকর্মী শা‌মিম উ আদিল জানান, শুক্রবার সকা‌লে পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে পাহা‌ড়ি ঘটন‌াস্থলে‌ মৃত‌্যুবরণ ক‌রে আবু ছিদ্দিক। এ রি‌পোর্ট লেখা পর্যন্ত স্থানীয় জনগণ খবর পে‌য়ে সংঘবদ্ধ হ‌য়ে ঘটনাস্থ‌লে ‌নিহতের লাশ উদ্ধার ক‌রে এলাকায় নি‌য়ে আসেন। 

এ ব‌্যাপা‌রে জলদী অভয়ারণ‌্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ পূর্ব পুইছড়ি বশিরা-বারি উম্মুল কোরআন মাদরাসা এলাকার
আবু ছিদ্দিক নামে এক ব‌্যক্তি পাহা‌ড়ে কাঠ সংগ্রহ কর‌তে গি‌য়ে হা‌তির হামলার মৃত‌্যুর ঘটনার সত‌্যতা শিকার ক‌রেন ।