ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু

ঝিনাইদহ-যশোর মহাসড়কে ট্রাক চাপায় সব্যসাচী রায় (৩০) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে এই সড়ক দূর্ঘটনা‌টি ঘটে।

 নিহত সব্যসাচী রায় যশোরের মনিরামপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে ও রাজশাহী আর আরএফ এনজিওর অডিট অফিসার হিসাবে কর্মরত ছি‌লেন।

বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন হোসেন জানান, এনজিও কর্মকর্তা সব্যসাচী রায় কর্মস্থল রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে যশোরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। ফ‌লে সব্যসাচী ঘটনাস্থলেই মারা যান।