গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এরই মধ্যে হামাসের হাতে আটক ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার শেষ হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময়সীমা। তবে গতকাল শুক্রবার মিসরের কায়রোতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। মিসর জানিয়েছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কায়রোতে অবস্থান করছে। এ আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের।