‘শেখ হাসিনা সরকারের নির্দেশে ত্বকী হত্যার বিচার বন্ধ ছিল’

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, আমরা এবং সারা দেশের মানুষ জানে যে শেখ হাসিনার সরকারের নির্দেশে ত্বকী হত্যার বিচার বন্ধ ছিল। তিনি (শেখ হাসিনা) গডফাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে চাননি। এর পরিণতি তাকে ভোগ করতে হয়েছে।

রফিউর রাব্বি বলেন, আমরা বিগত ১২ বছর ধরে ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জে সংঘটিত সব হত্যাকা-ের বিচার চেয়ে আসছি, আন্দোলন করে আসছি। আমাদের বিরত রাখার জন্য বিভিন্নভাবে হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। এমন কোনো কাজ নেই যা তারা করেনি। আমাদের বাড়িঘরের ইট খুলে নিয়ে যাবে বলে তারা (ওসমান পরিবার) বলেছিল। আজ তাদের বাড়িঘরের ইট জনগণ খুলে নিয়েছে। এই আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তাদের অফিসে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, আমার জিভ কেটে কুকুর দিয়ে খাওয়াবেন। আজ তিনি দেশ থেকে বিতাড়িত। যে (নাসিম ওসমান) বলেছিল আমাদের টুকরো টুকরো করে কেটে শীতলক্ষ্যায় মাছ দিয়ে খাওয়াবে। সে আজ পৃথিবীতে নেই। এই শহরে তাদের শত শত সহযোগী ছিল। যারা এই ওসমান পরিবারের লুটপাটের, খুনের, চাঁদাবাজির অংশীদার ছিল। আর তাদের নেত্রী ছিলেন শেখ হাসিনা।