ফরিদপুরে‌ শ্রী রামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি পালিত

ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার ‌দিনব্যাপী ‌বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। বেলা ১২টার দিকে‌ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শ্রী রামকৃষ্ণ মিশনের সহসভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. সোহরাব হোসেন।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ‌অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইসা, রূপায়ণ গ্রুপের  মার্কেটিং ডিরেক্টর ‌অমিত চক্রবর্তী, শ্রীরামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুরবরানন্দ মহারাজ, শ্রীরামকৃষ্ণ মিশনের কর্মকর্তা স্বামী কালিকেশ মহারাজ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী স্ট্রিভ তূর্য।

আলোচনাসভায় বক্তারা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবন আদর্শ নিয়ে আলোচনা অংশ নেন। এ সময় তার জীবন আদর্শ সকল মানুষের প্রতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।