সিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৩৬

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগর পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন-মো. আজম (৬০), নুর উদ্দিন (৩০), মো. হোসেন (২৫), মো. মাসুদ চৌধুরী (৩৭), মো. রাকিব মৃধা (২০), বিষ্ণু নাথ (২৪), তোরাফ ফকির (৩৪), মো. তসলিম (২৩), মো. হাসান (২০), মো. মহসিন (৩৬), মো. নাজিম উদ্দিন (৫৬), মো. নুরে আলম ওরফে নুরু (২৫), রবি (১৮), মো. নাহিদ (১৯), মো. মুন্না আমিন (৩১), আয়েশা বেগম (৩২), আনোয়ার সাদেক (২৬), মো. সুমন (২৫), আইমান জাওয়াদ নাবিল (১৮), মো. রবিউল (৩৫), মো. লোকমান (৬৬), মো. জামিল হোসেন (১৮), সাগরময় আচার্য্য (২৭), মো. আনোয়ার (২২), সাজ্জাদ হোসেন সাকিব (৩০), মো. ইমরান কাজী (২০), মো. সোহেল (৩১), মো. শহীদুল ইসলাম (৩০), রবিউল হোসেন (৩০), মো. সুজন (৩০), মো. জুয়েল (৩০), সৈয়দ আলম (২৬), সেলিনা আক্তার (২৪), হামিদা বেগম (৪০), মো. রাসেল (৪০) ও মো. লিয়াকত আলী (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন আইনে এক বা একাধিক মামলা রয়েছে।