‘রমজানে উন্নত বিশ্বে নিত্যপণ্যের দাম কমে, আমাদের দেশে ঠিক উল্টো’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উন্নত বিশ্বে উৎসবের সময় নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, যাতে সবাই একসাথে উৎসব পালন করতে পারেন। কিন্তু আমাদের দেশে দেখি তার ঠিক উল্টো।

সম্প্রতি স্থানীয় এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, বছরের অন্য সময়ে তো ব্যবসায়ীরা মুনাফা করেনই। তাহলে রমজানে কেন সবাই একসঙ্গে উৎসব পালন করতে পারবে না?- প্রশ্ন রাখেন তিনি।