২০ দিনে ইউসিবিতে ১ হাজার ৩০০ কোটির বেশি ডিপোজিট

গত ফেব্রুয়ারি মাসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১ হাজার ৩৩২ কোটি টাকার বেশি সঞ্চয় প্রবৃদ্ধি অর্জন করেছে। মাত্র ২০ কর্মদিবসের এক মাসে এই পরিমাণ নেট ডিপোজিট বৃদ্ধি, ব্যাংকের প্রতি গ্রাহকদের ভরসা ফিরে আসারই প্রমাণ।

এই সাফল্য প্রসঙ্গে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ইউসিবির এই সাফল্য আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার এবং কর্মীদের আস্থা ও সমর্থনের ফল। আমরা সব সময় গ্রাহকদের চাহিদা ও বিশ^াসকে প্রাধান্য দিয়ে কাজ করি। এই সাফল্য শুধু ইউসিবির জন্য নয়, এটি পুরো ব্যাংক খাতের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনে। আমরা বিশ্বাস করি, সততা, স্বচ্ছতা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা সম্ভব।’ বিজ্ঞপ্তি