অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দুদলই দুবাইয়ে!

হাইব্রিড মডেলের কারণে সূচি নিয়েই ভজকট অবস্থা চ্যাম্পিয়নস ট্রফির। প্রস্তুতিতে যেন ঘাটতি না হয় তাই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলই যাচ্ছেন দুবাইয়ে। ৪ মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনাল খেলবে ভারত। কিন্তু তাদের প্রতিপক্ষ কারা হবে সেটি নিশ্চিত হবে আজকের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফলাফলে। ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে দক্ষিণ আফ্রিকা, রানারআপ অস্ট্রেলিয়া। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে জয়ী দল গ্রুপসেরা হয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। আর হেরে যাওয়া দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচশেষে নিউজিল্যান্ডের সঙ্গে ওই দুই দলের যেকোনো একটি ফিরে আসবে লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে।   প্রথম সেমিফাইনালে ভারত জিতলে, তাদের একজনকে আরেক দফা চড়ে বসতে হবে বিমানে। কেননা ভারত থাকলে ফাইনালটা যে হবে দুবাইয়ে।