ফরিদপুরে পালিত রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি

ফরিদপুরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা ১২টার দিকে হয় আলোচনা সভা। রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহরাব হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইসা, রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী, শ্রীরামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুরবরানন্দ মহারাজ, মিশনের কর্মকর্তা স্বামী কালিকেশ মহারাজ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী স্ট্রিভ তূর্য।

সভায় বক্তারা শ্রীরামকৃষ্ণদেবের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। তার জীবনাদর্শ সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।