লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যাটিং ঝড়ে নতুন রেকর্ড প্রোটিয়া ক্লাবের

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় ব্যাটিং ঝড় তুলেছে টাইটানস। ২০২৪-২৫ মৌসুমের পঞ্চম রাউন্ডে সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত ম্যাচে ওয়ারিয়র্সের বিপক্ষে ৪৩ ওভারের ইনিংসে ৫ উইকেটে ৪৪০ রান সংগ্রহ করেছে দলটি। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৩ ওভারে নেমে এলেও টাইটানসের ব্যাটাররা রানের বন্যা বইয়ে দেন।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই শক্ত ভিত গড়ে টাইটানস। রিভালদো মুনসামি ও লুহান-দ্রে প্রিটোরিয়াস ৯ ওভারের পাওয়ারপ্লেতে ৫৬ রান তুলেন। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা। প্রিটোরিয়াস দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক স্পিনার সেনুরান মুথুসামির এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকান। মাত্র ৬১ বলে শতক পূর্ণ করেন এই তরুণ ব্যাটার, যা টাইটানসের ইতিহাসে দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরি। ১৮ বছর বয়সী এই ব্যাটার যখন আউট হন, তখন দলীয় সংগ্রহ ২৩.১ ওভারে ২২৭ রান।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ডিওয়াল্ড ব্রেভিস। এরই মধ্যে মুনসামি ৮৩ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নেন। তখন স্কোরবোর্ডে ২৯.১ ওভারে ২৯০ রান। ব্রেভিস ৪৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা। শেষদিকে ৩৪ বলে ৫২ রানে অপরাজিত থাকেন নিল ব্র্যান্ড, আর ২২ বলে ৪৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সিবোনেলো মাখানিয়া।

৪৪০ রানের ইনিংস সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকার লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ভাঙতে পারেনি টাইটানস। ২০২২ সালের মার্চে সেঞ্চুরিয়ানের একই মাঠে নর্থ ওয়েস্টের বিপক্ষে ৪৫৩/৩ করেছিল দলটি।

বিশ্ব ক্রিকেটে লিস্ট ‘এ’ ফরম্যাটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে টাইটানসের এই ইনিংস। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছে তামিলনাড়ু, ২০২২ সালে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫০৬/২ সংগ্রহ করেছিল দলটি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকা

রান

দল

বিপক্ষ

ভেন্যু

মৌসুম

৫০৬/২

তামিলনাড়ু

অরুণাচল প্রদেশ

ব্যাঙ্গালোর

২০২২-২৩

৪৯৮/৪

ইংল্যান্ড

নেদারল্যান্ডস

আমস্টেলভিন

২০২২

৪৯৬/৪

সারে

গ্লুচেস্টারশায়ার

কেনিংটন

২০০৭

৪৮১/৬

ইংল্যান্ড

অস্ট্রেলিয়া

নটিংহ্যাম

২০১৮

৪৫৮/৪

ভারত ‘এ’

লিসেস্টারশায়ার

লিস্টার

২০১৮

৪৫৭/৪

মুম্বাই

পুদুচেরি

জয়পুর

২০২০-২১

৪৫৪/৩

গ্লুচেস্টারশায়ার

সোমারসেট

ব্রিস্টল

২০২৩

৪৫৩/৩

টাইটানস

নর্থ ওয়েস্ট

সেঞ্চুরিয়ন

২০২১-২২

৪৪৫/৮

নটিংহ্যামশায়ার

নর্থ্যাম্পটনশায়ার

নটিংহ্যাম

২০১৬

৪৪৪/৩

ইংল্যান্ড

পাকিস্তান

নটিংহ্যাম

২০১৬

৪৪৩/৯

শ্রীলঙ্কা

নেদারল্যান্ডস

আমস্টেলভিন

২০০৬

৪৪০/৫

টাইটানস

ওয়ারিয়র্স

সেঞ্চুরিয়ন

২০২৪-২৫

 

টাইটানসের ৪৪০/৫ রান লিস্ট ‘এ’ ক্রিকেটে এমন ছয়টি ইনিংসের একটি, যেখানে দলটি টস হেরে ব্যাট করতে নেমেছিল।