অরিজিনাল মিডিয়া ইনোভেশন পুরস্কার পেল মাইন্ডশেয়ার

বাংলাদেশে প্রথমবারের মতো অর্জন করল মর্যাদাপূর্ণ ‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার। প্রত্যেক বছর শেষে মাইন্ডশেয়ার গ্লোবাল এই পুরস্কারের ঘোষণা করে। প্রায় ৩৫০টি এন্ট্রি এবং ৩২টি মার্কেটের কঠিন প্রতিযোগিতার মধ্য থেকে ‘রিন বিপ কল ক্যাম্পেইন’ অর্জন করে এই সাফল্য! ইউনিলিভার ব্র্যান্ড রিন-এর জন্য করা ক্যাম্পেইনটির টেলিকম পার্টনার হিসেবে ভূমিকা পালন করে বাংলালিংক।

এই পুরস্কার চারটি বিভাগে দেওয়া হয়, যেখানে বাকি তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের মাইন্ডশেয়ার অফিস। এই ক্যাম্পেইনের মাধ্যমে ১৭ লক্ষাধিক গ্রামীণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যাদের প্রচলিত গণমাধ্যমের মাধ্যমে পৌঁছানো সম্ভব ছিল না। এ ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি ও তার ফলাফল প্রদর্শন করে এর বিরাট সম্ভাবনাকে। আর এটি প্রমাণ করে সহজ কিন্তু মৌলিক মিডিয়ার ব্যবহার আনতে পারে দারুণ সাফল্য। বিজ্ঞপ্তি