মির্জা ফখরুল অসুস্থ, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলার একটি অনুষ্ঠান যান তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। মির্জা ফখরুল গত দুইদিন ধরে শারীরিক অবস্থা ভালো বোধ করছিলেন না। পরে চিকিৎসকের পরামর্শে রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।