ইফতারে বাহুল্য ত্যাগ করার আহ্বান বিএনপির

দলের নেতা-কর্মীদের বাহুল্য ত্যাগ করে অনাড়ম্বরভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে বিএনপি।

আজ সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়-

১) এই রমজান মাসে দলের পক্ষ থেকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী বাহুল্য ত্যাগ করে অনাড়ম্বরভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে হবে।

২) ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ)সহ সারা দেশে ওয়ার্ড পর্যায়ে মসজিদ কিংবা বাজার সংলগ্ন খোলা জায়গায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে। 

৩) ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্যসংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।

৪) ব্যানারে শুধুমাত্র ইফতার ও দোয়া মাহফিল লেখা থাকতে হবে।

৫) আগামী ২০ রামজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান শেষ করতে হবে।